জন্মদিন
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:০১
অরুনা ইরানি :বলিউডের একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা। এখন তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করছেন। ১৯৫২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বেশ ক’টি ছবি তিনি পরিচালনাও করেছেন। ১৯৬১ সালে তিনি ‘গঙ্গা যমুনা’ ছবির মধ্য দিয়ে অভিনয় শুরু করেন। তারপর একে একে তিনি এ পর্যন্ত অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অনেকগুলো টিভি সিরিয়ালেও তিনি কাজ করেছেন। অর্জন করেছেন একাধিক অ্যাওয়ার্ড। এখনো নিয়মিতই তিনি বলিউডে অভিনয় করছেন।