বিনোদন প্রতিদিন চয়েজ
আজকের অনন্যা
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:০১
‘আজকের অনন্যা’ সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু করতে পারেন, করতে চান, পাশাপাশি আছে লুকানো প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই ‘আজকের অনন্যা’ অনুষ্ঠান। তানিয়া আহমেদের উপস্থাপনায় ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
প্রিয়জনের গান
দেশ টিভিতে আজ বিকেল ৩টায় সরাসরি সম্প্রচার হবে মিউজিক্যাল ব্লগ শো ‘প্রিয়জনের গান’। এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন কণ্ঠশিল্পী আদনান বাবু। অনুষ্ঠানে ফোনের মাধ্যমেও দর্শকরা অংশগ্রহণ করতে পারবেন।