তফসীলিভুক্ত হলো
ফার্মার্স ব্যাংক
প্রকাশ : ০২ মে ২০১৩, ২০:০৯
বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া নয় ব্যাংকের মধ্যে অন্যতম দি ফার্মার্স ব্যাংক লিমিটেড তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়েছে। গত ২৫ এপ্রিল গেজেটের মাধ্যমে তফসিলভুক্ত হয়েছে বলে গতকাল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটিড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড তফসীলিভুক্ত হয়েছে। তফসিলভুক্ত এসব ব্যাংককে এখন থেকে কেন্ন্দ্রীয় ব্যাংকের সব ধরনের নির্দেশনা মেনে চলতে হবে। ফার্মার্স ব্যাংকের মূল উদ্যোক্তা স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর আর চেয়ারম্যান হিসেবে রয়েছেন মন্ত্রীর স্ত্রী সীতারা আলমগীর