সম্প্রীতি রক্ষায় পথনাটক ও সঙ্গীতানুষ্ঠান

শ্যামলেন্দু পাল

নেত্রকোণা প্রতিনিধি 

 

বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা কেন্দ্র পথনাটক ও লোকসঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে অসাম্প্রদায়িকতা, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং উগ্রবাদ প্রতিরোধে সাংস্কৃতিক কার্যক্রম শুরু করেছে। নেত্রকোনা আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী কর্তৃক পথনাটক মঞ্চায়ন এবং খুঞ্জুরি শিল্পীগোষ্ঠী কর্তৃক লোকসঙ্গীত পরিবেশন করা হয়। দাতা সংস্থা   ইউএনডিইএফ-এর আর্থিক সহযোগিতায় এই কর্মসূচিসমূহ বাস্তবায়িত হয়েছে। এ পর্যন্ত নেত্রকোনা শহীদ মিনার, কাইলাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সুমিত বনিক ও উন্নয়ন কর্মকর্তা মৃণাল কান্তি চক্রবর্তী। লোকসঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী বাউল গোলাম মৌলা, বাউল শরীফ, রাসেল ও চাঁদনী।