সোনাগাজীতে ইন্স্যুরেন্স কর্মকর্তা খুন

ফেনীর সোনাগাজীতে সম্পত্তি বিরোধের জের ধরে ফারইষ্ট ইন্স্যুরেন্স কোম্পানির ১ কর্মকতা নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের কাশ্মীর বাজার এলাকাবাসী জানান, নিহত রহিম উল্যাহর সাথে খোরশেদ আলম গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরে খোরশেদ আলম গং রহিম উল্যাহর বাড়িতে হামলা চালালে ধারালো অস্ত্রের আঘাতে রহিম উল্যাহ নিহত হন এবং তার পরিবারের ৫ জন আহত হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত খোরশেদ আলমকে গ্রেফতার করেছে।