শিবালয়ের ৫৯ শিক্ষার্থী অসুস্থ

শিবালয় উপজেলার তেওতা একাডেমীর নলকূপের পানি পানের পর অসুস্থ ৫৯ ছাত্র-ছাত্রীকে স্থানীয় উথলী স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অসুস্থতার এ ঘটনা ঘটে। দ্রুত হাসপাতালে আনার পর স্যালাইন ও প্রাথমিক চিকিত্সা দিলে অনেকেই সুস্থ হয়ে উঠে। তবে কয়েকজন ছাত্র-ছাত্রী জানায়, একই সময়ে ঐ নলকূপের পানি অন্যরা পান করলেও তারা সুস্থ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হালিম মোল্লা জানান, ৫৯ জনকে হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। গণ মানসিক রোগে আক্রান্ত এ সকল ছাত্রী চিকিত্সা শেষে সুস্থ হয়ে উঠবে। ইউএনও একেএম গালীভ খান জানান, জেলা প্রশাসক মাসুদ করিম হাসপাতালে এসে আক্রান্তদের খোঁজ নেন। ঘটনার আকস্মিকতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।