মার্কিন নাগরিককে কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া

আইন লঙ্ঘন করায় এক মার্কিন নাগরিকের ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। নভেম্বরে উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরীতে গ্রেফতার হওয়ার ৬ মাসের মাথায় তার বিচার সম্পন্ন করল পিয়ংইয়ং। কোরিয়ান কেন্দ্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। কেনেথ বে নামের ঐ মার্কিনি উত্তর কোরিয়ায় পে জুং হু নামে পরিচিত। তার বিরুদ্ধে ঠিক কী ধরনের অভিযোগ আনা হয়েছে তা জানাতে পারেনি পিয়ং ইয়ং। মার্কিন কর্তৃপক্ষের দাবি, কেনেথ বে বৈধ ভিসা নিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমেরিকার বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন মানবিক দৃষ্টিকোণ্ থেকে তার মুক্তি দাবি করেছে।