সন্ত্রাসীর গুলিতে আহত গোপালগঞ্জ থানার দুই সাব-ইন্সপেক্টর
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৫৪
সন্ত্রাসীদের গুলিতে গোপালগঞ্জ সদর থানার দুই সাব-ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী মাহাবুব রহমানকে (২৬) পুলিশ গ্রেফতার করে। গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার ব্রিজের উপর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাব-ইন্সপেক্টর আজিবুর রহমানকে (৩২) আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অপর সাব-ইন্সপেক্টর আসাদুজ্জামানকে (২৬) গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসী মাহাবুব রহমান গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদহ গ্রামের জি. রহমান মোল্লার ছেলে।