বাংলাদেশের উন্নয়নে
দুই নেত্রীর সংলাপের
বিকল্প নেই
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৫৬
সাভারে ভবন ধসে হতাহাতের ঘটনায় স্পেন সরকার গভীর শোকাহত জানিয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস টিজেড চিকন বলেছেন, বাংলাদেশ উদার গণতান্ত্রিক সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশের বর্তমান রাজনৈতিক সহিংস পরিবেশ নিরসনে দুই নেত্রীর সংলাপের বিকল্প নেই। রাজনৈতিক স্থিতি থাকলে বাংলাদেশ খুব দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সোমবার নবীনগরে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ‘ইফাদ’ ও ‘স্পেন’ সরকারের যৌথ আর্থিক সহায়তায় এলজিইডির হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পূর্ব ইউনিয়নের নবীনগর-বগডহরের রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনকালে বগডহর গ্রামে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।