চিকিত্সার্থ সাহায্যের আবেদন

মোঃ কুদ্দুস হাওলাদার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার বাসিন্দা মোঃ কুদ্দুস হাওলাদারের (৪০) একটা কিডনি নষ্ট। আরেকটা কিডনি নষ্ট হওয়ার পথে। বর্তমানে তার চিকিত্সা করাতে প্রায় ২ লক্ষ টাকা প্রয়োজন। তার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের কাছে তিনি আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মোঃ শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ, একাউন্ট নং-২৪৮৮৬ অথবা ০১৭৪৭৮৪৬৭১৭। সুমা রানী সুমা রানীর (২১) দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। তার চিকিত্সার জন্য ১০-১২ লক্ষ টাকার প্রয়োজন। সুমা রানীর পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-শ্রী রনজীত চন্দ্র শীল, সঞ্চয়ী হিসাব নং-২০০৯৯, জনতা ব্যাংক, রজনীগন্ধা সুপার মার্কেট শাখা, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬, মোবাইল-০১৯১৬০৩৮৯০৩। মোসাঃ মুক্তা মোসাঃ মুক্তা ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছে। তাকে পাঁচটি থেরাপী দেয়া হয়েছে। এখন তার অপারেশন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার স্বামী দিন মজুর মোঃ আইয়ুব আলী স্ত্রীর চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ আইয়ুব আলী, সঞ্চয়ী হিসাব নং-১০৫১০১১২৭৩৪৪, মতিঝিল শাখা, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ। মোবাঃ-০১৯১২৯৮২১৫৮।