পিএইচডি ডিগ্রি অর্জন

মঠবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) মো: মনির হোসেন সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শ্যামল কুমার রায় ও অধ্যাপক ড. নাজমুল আলমের যৌথ তত্ত্বাবধানে Varietal Improvement Eggplant (Solanum melongena L) Through Plant Biotechnology শীর্ষক শিরোনামে গবেষণার কাজ করেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের মরহুম আলহাজ্ব আলী মিয়া সরকারের ছেলে।