সরকারি কর্মচারীরা ট্রেড ইউনিয়নভুক্ত হন কীভাবে?

বাংলাদেশের শ্রম আইনে ‘শ্রমিক’-এর সংজ্ঞা অনুযায়ী কেবলমাত্র শ্রমিক শ্রেণি ও কয়েকটি সরকারি /আধা সরকারি প্রতিষ্ঠানের শ্রম শ্রেণিভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারী ছাড়া কোনো সরকারি প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণিভুক্ত কোনো সরকারি কর্মচারী কোনো ট্রেড ইউনিয়ন বা কোনো রাজনৈতিক দলের অধিভুক্ত কোনো শ্রমিক সংগঠন বা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন করার অধিকারী নন। শ্রম আইন ২০০৬ চালু থাকা অবস্থায় বাংলাদেশ ডাক বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সমন্বয়ে বাংলাদেশে পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন নামের রাজনৈতিক দলের অধিভুক্ত একটি সংগঠন ট্রেড ইউনিয়নের রেজিস্টার্ড নম্বর গ্রহণের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে বিষয়টি জনস্বার্থে পরীক্ষা করে দেখার জন্য শ্রম অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করছি। জনৈক ডাক কর্মচারী