সংলাপে বসতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ

রাজনৈতিক সংলাপে বসতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে তিনি বলেছেন, সংলাপের প্রস্তাবে নীতিগতভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকারের ত্রুটি-বিচ্যুতি নিয়ে আমরা সংলাপে বসতে পারি। গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ব্যারিস্টার মওদুদ এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, কোন সুনির্দিষ্ট বিষয়বস্তু ছাড়া আলোচনার প্রস্তাব অর্থহীন। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য এজেন্ডা নির্ধারণ করে প্রধানমন্ত্রী চমক দেখাতে পারেন।