গানে প্রাণে প্রার্থনা মূলত হামদ-নাতের অনুষ্ঠান। অনুষ্ঠানটির ব্যাপ্তি ২০ মিনিট। প্রতিটি পর্ব ৪-৫টি হামদ-নাত দিয়ে সাজানো হয়েছে। ১৮ জন শিশু ৩২টি হামদ-নাত পরিবেশন করেছেন। এই অনুষ্ঠানটির পরিচালক ফাহিমা আহমেদ চৈতী। হামদ-নাতের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ১ রমজান থেকে। এটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে।