শনিবারের সমাবেশ বানচালে সরকার চক্রান্ত করছে
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৪
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামীকাল শনিবার রাজধানীতে ১৮ দলীয় জোটের সমাবেশ বানচাল করার জন্য সরকার নানাভাবে চক্রান্ত করছে । গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, কোন ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত করে জনগণের আন্দোলন দমন করা যাবে না। জনগণ এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, দেশব্যাপী গণগ্রেফতার, গণনির্যাতন ও গণহত্যার প্রতিবাদ এবং আটক নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।