বাঙ্গির ভেতর থেকে ওয়ান গুটারগান ও গুলি উদ্ধার
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৬
জেলা শহরের টালিখোলা এলাকায় বাঙ্গির ভেতর থেকে দুইটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এই অস্ত্র উদ্ধার করে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদুল করিম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাবের একটি দল পালবাড়ি এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি পালসার মোটরসাইকেলের দু’যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় র্যাব সদস্যদের। তারা মোটরসাইকেলটিকে ধাওয়া করলে আরোহিরা টালিখোলা এলাকায় একটি ব্যাগ ফেলে গলিপথ দিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২টি বাঙ্গি উদ্ধার করা হয়। ওই বাঙ্গির কাটা একটি অংশ সরিয়ে ফেললে ভেতর থেকে বেরিয়ে আসে দু’টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি।