প্রধান ফটকে তালা ও ক্লাস বর্জন

বুয়েটে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুই ব্যাচের ছাত্রদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত বুধবার রাতে বুয়েটের শহীদ মিনার এলাকা, আহসান উল্লাহ হল এবং নজরুল ইসলাম হলে পৃথকভাবে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বুয়েটের প্রধান দুই ফটকেই তালা লাগিয়ে দেয় ও ক্লাস বর্জন করে। ফলে গতকাল কোনো ক্লাস হয়নি। একইসাথে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করে সকালে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীরা জানান, এরপর নবম ব্যাচের ছাত্ররা ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে শহীদ মিনার, আহসান উল্লাহ হল এবং নজরুল ইসলাম হলে ১১তম ব্যাচের ছাত্রদের ব্যাপক মারধর করে। এসময় তারা রড, স্ট্যাম্প ও চাপাতি ব্যবহার করে। সংঘর্ষে ১১তম ব্যাচের ১২ জন এবং নবম ব্যাচের ৩ জন আহত হয়। এ প্রসঙ্গে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।