শোক সংবাদ
প্রকাশ : ০২ মে ২০১৩, ২৩:১৯
জিন্নাতুন নূর
ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি রেজাকুল হায়দারের মাতা সমাজসেবিকা বেগম জিন্নাতুন নূর (৯৩) বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিন চার ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
মাওলানা হোসাইন আহমদ
ইসলামিক ফাউন্ডেশন-এর সহকারী পরিচালক মাওলানা হোসাইন আহমদ (৫২) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৫ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজার পর বৃহস্পতিবার পিতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।