আজকের রাশিফল

৪ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ২১ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৪ ও ৬। শুভবার: রবি ও শুক্রবার। শুভরত্ন:হীরক ও গার্নেট । প্রকৃতিগতভাবে আপনি:মৌলিক মানবিক গুণাবলীর অধিকারী। আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ প্রখর। নতুন ধ্যান-ধারণা ও পদ্ধতির উপর আকর্ষণ প্রবল। নিজের মতে আপনি অনড়। পরিস্থিতি বা পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারেন না। অন্যরাও সাধারণভাবে আপনাকে বুঝে উঠতে পারে না। আপনার বন্ধুর সংখ্যা কম। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনাকে গভীরভাবে প্রভাবিত করবে। ব্যতিক্রম সাফল্যের সম্ভাবনা আপনার জীবনে বেশি। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেত্রী অড্রে হেপবার্ন, জাপানী রাজনীতিক কাকুই তানাকা, জার্মান শিল্পপতি ব্রিজ ভন ওপেল, চিত্রশিল্পী ফ্রানকুইজ জেরার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ততার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চিন্তা-ভাবনা করে চলুন। কারো পরামর্শে পরিচালিত না হলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। প্রতিযোগিতা বৃদ্ধি পারে। প্রতিযোগীকে ভয় পেয়ে পিছিয়ে আসবেন না। কারো প্ররোচনায় বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। নিজেই চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মন ভালো থাকবে না। কাজকর্মে মন বসানো কঠিন হবে। আজ কোনো খারাপ সংবাদ পেতে পারেন। হতাশা কাটিয়ে উঠার চেষ্টা করুন। বিদ্যার্থীদের সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশঙ্কা আছে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কাজকর্মে অধিকতর সতর্ক হওয়ার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কোনো কাজে ভুল করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করতে চেষ্টা করুন। কাজকর্মে বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ নিজের ভুলে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজের চাপের জন্য ক্লান্তিবোধ করবেন। পাওনা টাকা আদায় নাও হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কারো আচরণে বিব্রতবোধ করতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসায়িক যোগাযাগ হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো সহূদয় লোকের সহযোগিতা পেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আজ কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। নিজেকে সংযত রাখতে পারলে ভালো করবেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকতে পারবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। অকারণ তর্ক- বিতর্ক ক্ষতিকর হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কর্পোরেট সংস্থায় নিযুক্তদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পদোন্নতি ও বদলির সম্ভাবনা আছে। গঠনমূলক কাজে সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। কাজেকর্মে কেউ বাধার সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। দাম্পত্য ক্ষেত্রে কেউ ভুল বুঝাবুঝির চেষ্টা করবে। কান কথায় কান না দিলেই ভালো করবেন। যত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কারো অসুস্থতায় বিচলিত হবেন। আপনজনদের কারো দেহে অস্ত্রোপচারের আশঙ্কা আছে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ পারিবারিক ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যে কোনো মূল্যে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কেউ আজ সরলতার সুযোগ নেয়ার চেষ্টা করবে। বিবাহিতদের বৈবাহিক আলোচনা ভেঙ্গে যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ সিএ ফার্ম মালিকদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে। আপনার প্রতিষ্ঠান ভালো কোনো সুযোগ পেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পাবেন। কর্মস্থলে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।