ভিটামিন বি-১ কেন প্রয়োজন
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৭:১৮
খাদ্য ও পুষ্টিবিদ
১৮০/১, পূর্ব রামপুরা, ঢাকা।
আমরা সবাই কমবেশি ভিটামিন বি-১ বা থায়ামিনের নাম শুনেছি। এবং আমরা এও জানি যে ভিটামিন আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আজকে আপনাদের জানাতে চাই ভিটামিন
বি-১ বা থায়ামিন ভিটামিনের কথা। এই ভিটামিন আমাদের দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের দেহে কিভাবে কাজ করে। আমরা সবাই জানি যে, আমাদের দেহে শক্তি তৈরি করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। অর্থাত্ শক্তি উত্পাদনই হচ্ছে শর্করার প্রধান কাজ। আর এই কাজটি আমাদরে দেহে দুটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে।
১. টিসিএ চক্র
২. গ্লাইকোসাইসিস
এই টিসিএ চক্রটি সংঘটিত হয় আমাদের দেহের সাইটোকক্রিয়াতে যা থেকে দেহে উত্পন্ন হয় কার্বন ডাই অক্সাইড ও শক্তি। এই শক্তি উত্পাদনকারী টিসিএ চক্রটিতে থায়ামিন ভিটামিন কো-এনজাইম রূপে কাজ করে টিসিএ চক্রটিকে ত্বরান্বিত করে। অর্থাত্ দেহে যদি থায়ামিন ভিটামিন এর অভাব হয় তাহলে এই শক্তি উত্পাদনকারী টিসিএ চক্রটি বিঘ্নিত হবে এবং
দেহে শক্তি উত্পাদনে ব্যাঘাত
ঘটবে। সুতরাং আমরা সহজেই বুঝতে পারছি যে, থায়ামিন
ভিটামিন দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর তাই আমাদের
এই ভিটামিন গ্রহণে সচেতন হওয়া জরুরী। তাহলে আসুন জেনে নেই ভিটামিনের উত্সগুলো কি কি।
যেমন-বাদাম, বীচি, শস্যদানা প্রভুতির দানার গায়ের আস্তরণে থায়ামিন থাকে। প্রক্রিয়াজাত খাদ্যে এই ভিটামিন কম থাকে-যেমন কলে ছাটা চাল, মিহি ময়দা, খোসা ছাড়ানো বীচি এমনকি ভাতের মাড়ের সাথেও এই ভিটামিন অনেকখানি চলে যায়। প্রাণিজ খাদ্যের মধ্যে মাছ, ডিম, হূদপিন্ড, যকৃত ইত্যাদিতে ভাল থায়ামিন পাওয়া যায়।
থায়ামিন ভিটামিনের চাহিদা সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে, এই ভিটামিন আমাদের দেহে সঞ্চিত থাকে না। তাই খাদ্য দ্বারা নিয়মিত এই ভিটামিন গ্রহণ করতে হবে। ফুড এগ্রিকালচার অরগানাইজেশন কর্তৃক প্রকাশিত যে, প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতি ১০০০ কিলোক্যালরির জন্য ০.৪ মিলিগ্রাম তবে গর্ভাবস্থায় ও স্তন্যদান
কালে এর চাহিদা বেড়ে যায় তখন অতিরিক্ত আরো ০.২ মিলিগ্রাম ও ০.৫ মিলিগ্রাম গ্রহণ করতে হবে। শিশুদের বেলায় ০.৬-০.৮ মিলিগ্রাম প্রতিদিন গ্রহণ করা উচিত। পরিশেষে বলতে চাই যে, ঐ গুরুত্বপূর্ণ ভিটামিনটি যদি আমরা প্রতিদিন
গ্রহণ করি তাহলে বিভিন্ন রোগ থেকেও আমরা বাঁচতে
পারি যেমন-ক্ষুধামন্দ, দুর্বলতা, বদহজম, অবসন্নতা
এবং বেরিবেরি।