ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

‘গরীব দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়’ এই শ্লোগানকে সামনে রেখে ইউএসএইড ও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সমপ্রতি ময়মনসিংহে পালিত হয়েছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’-২০১৩। এ উপলক্ষে রবিবার সকালে ময়মনসিংহ জজ কোর্ট ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি, লিগ্যাল এইড মেলা এবং বিকেলে জেলা জজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-এ তাত্পর্য সম্পর্কে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা সংস্থার জেলা কমিটি চেয়ারম্যান মুহাম্মদ নূরুল হুদা। আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ আতাউর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ছুমিয়া খানম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মেদ আল মামুন, সিনিয়র জেল সুপার মোঃ শফিকুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবীরউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান, পিপি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম, জিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান, ইউএসএইডের শারমিন ফারুক, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায়, জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ আবদুল হালিম ও লিগ্যাল এইড মামলার ক্লায়েন্ট মোছাম্মাত্ লাইলী আক্তার। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জজকোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিটি উদ্বোধন করেন ময়মনসিংহের দ্বিতীয় যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ এহসানুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্দুল হালিম, পিপি অ্যাডভোকেট মোঃ ওয়াজেদুল ইসলাম, জিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবীরউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকসহ আইনজীবী ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, জেলা কারাগার ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। লিগ্যাল এইড মেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতি, সারা, ব্র্যাক, প্রশিকা ও জেলা লিগ্যাল এইড অংশ নেয়। মেলার বিভিন্ন স্টলে সর্বসাধারণকে কিভাবে কোথায় গেলে ‘গরীব দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়’ এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয় এবং বিভিন্ন লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হয়। মেলায় বিচার প্রার্থীরা নাম তালিকাভুক্ত করেন।