যক্ষ্মা নয় মরণব্যাধি

‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি : সর্বস্তরের অংশগ্রহণ’ বিষয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বগুড়ায় এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যৌথভাবে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে এ বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র সোশ্যাল কমিউনিকেটর সারোয়ার জাহান, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ আজিজুর রহমান, ব্র্যাক-এর রিজিওনাল ম্যানেজার মৃতুঞ্জয় বিশ্বাস, বগুড়া জেলা ব্র্যাক প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, সাংবাদিক যাহেদুর রহমান যাদু, রেজাউল হাসান রানু, সুমদ্র হক, প্রদীপ ভট্টাচার্য শংকর, মিলন রহমান, মাহমুদুল আলম নয়ন, আরিফ রেহমান, মোহন আখন্দ, সাংস্কৃতিক কর্মী এবিএম জিয়াউল হক বাবলা, আবু সাঈদ সিদ্দিকী, উন্নয়ন কর্মী মাহফুজ আরা মিভা প্রমুখ। বৈঠকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে বগুড়ার যক্ষ্মা রোগ পরিস্থিতি তুলে ধরা হয়।