শিশুর প্রয়োজন শিক্ষক
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৭:২৪
“প্রতিটি শিশুর প্রয়োজন, একজন শিক্ষকের সাহচর্য ” এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে বিশ্ব গ্লোবাল একশন সপ্তাহ-২০১৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়া পার্টনারশীপ (স্যাপ) বাংলাদেশ ও একশন এইড বাংলাদেশের যৌথ সহযোগিতায় এবং উপজেলা এসএমসি-পিটিএ ফোরামের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার এ জেড এম শারজিল হাসান। এসময় উপজেলা এসএমসি-পিটিএ ফোরামের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী নাসির আহমেদ, শিক্ষা অফিসার আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীব, সাউথ এশিয়া পার্টনারশীপ (স্যাপ) এর উপজেলা সমন্বয়কারী সফিকুল ইসলাম, সংস্থার সহযোগী অফিসার তৌহিদুল ইসলাম অতিথি হিসেবে বক্তব্য রাখেন।