পীরগঞ্জে প্রেমদীপ প্রকল্প

গত বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে ইএসডিও’র ‘প্রমোশন অব রাইটস ফর এথনিক মাইনোরিটি এ্যান্ড দলিতস্ ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ)’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। ইএসডিও’র সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ শামীম হোসেন-এর সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বীর আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। শুরুতে প্রেমদীপ প্রকল্পের গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালেকিন। এছাড়াও প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন পীরগঞ্জ ইউপি’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আকতারুল ইসলাম, সৈয়দপুর ইউ,পি চেয়ারম্যান একরামুল হক, সেনগাঁও ইউপি’র চেয়ারম্যান গিয়াসউদ্দিন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুন নুর, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ মেহের এলাহী, ইএসডিও’র জোনাল ম্যানেজার তোফাজ্জল হোসেন, উপজেলা ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা মাইকেল হাসদা, দলিত গোষ্ঠী প্রতিনিধি রাম প্রসাদ প্রমুখ । উল্লেখ্য, ইএসডিও’র উক্ত প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরগাঁও জেলার সদর ও পীরগঞ্জ উপজেলায় মোট ৬১টি গ্রামের ১৩৮২ টি পরিবার এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৭টি গ্রামের ২১৮টি পরিবার মিলে মোট ১৬০০ দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক অবস্থার উন্নয়ন সাধন। প্রকল্পের উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সমপ্রদায়ের প্রতিনিধিবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রেমদীপ প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন, সিভিল সোসাইটি প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ইমাম, পুরোহিতসহ সকলেই এই প্রকল্পক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।