বরগুনায় কৃষক প্রশিক্ষণ

বরগুনা সদর উপজেলার ছোটবদরখালী নীলপদ্ম গণকেন্দ্রে বুধবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন গণকেন্দ্র সভাপতি বীরেন্দ্র কিশোর সরকার, বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. মাহতাব হোসেন, শিক্ষক আবদুল হাকিম, পিআরপিপি-২ প্রকল্পের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার জিনিয়া আফরোজ প্রমুখ। কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।