কলমাকান্দায় জলবায়ু কর্মশালা

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনা জেলার কলমাকান্দা এডিপি মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, কলমাকান্দা ইউনিটের সাংবাদিক সদস্যদের “বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও করণীয়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। কলমাকান্দা ইউনিটের সভাপতি সাংবাদিক আঃ রশিদ আকন্দের সভাপতিত্বে কর্মশালার জলবায়ু পরিবর্তন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এডিপির দুর্যোগ বিষয়ক প্রজেক্ট ম্যানেজার মি. জন জ্যোতিষ বাড়ৈ। আলোচনায় অংশ নেন সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজী, মোজাম্মেল হক, জাফর উল্লাহ, রিপন মিয়া, কামাল পাশা, কাজল সরকার, বিভাস সাহা ও মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।