রঙ্গরস

পত্রিকা অফিসে গিয়ে এক মহিলা জানালেন যে তাঁর স্বামীকে টাকা জাল করার মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এখন মামলা চালানোর খরচ চালানোর জন্য কিছু জিনিস বিক্রি করার বিজ্ঞাপন দিতে চান। সম্পাদক তাঁর ওপর দয়াপরবশ হয়ে বললেন যে—কোনো সমস্যা নেই আপনি এখনই কী কী বিক্রি করতে চান তার একটা লিস্ট আমাকে দিন, আমরা আপনার বিজ্ঞাপন ছাপতে কোনো টাকা নেব না।

মহিলা তাঁকে ধন্যবাদ জানিয়ে যেসব মালামাল বিক্রি করতে চান তার একটা লিস্টি ধরিয়ে দিলেন। লিস্টিতে যা যা ছিল—

কালার ফটোকপি মেশিন—২টি

স্ক্যানার—১টি

কাগজ ছাপা মেশিন—২ ইউনিট

কাগজ—৬ রিম