গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

কোনো একটা রেকর্ড ভাঙার জন্য জায়গাটাও যে কখনো কখনো ভারী পয়মন্ত হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ জাপাতের ইওয়াতে শহরে অবস্থিত হাচিমানতাই রিসোর্ট। বরফের চাদরে ঢাকা এই রিসোর্টে স্কিয়িং করার জন্য প্রতিবছরই ভিড় করেন বহু সংখ্যক স্কিয়ার। আর পেশাদার কিংবা সৌখিন এইসব স্কিয়ারের সহায়তাতেই এ পর্যন্ত চার চারবার সবচেয়ে বেশি স্কিয়ারের মানবন্ধনের (অথবা স্কিয়ারবন্ধন) রেকর্ড গড়লো হাচিমানতাই রিসোর্ট। আর গেল মাসে সবচেয়ে বেশি স্কিয়ারের এক লাইনে দাঁড়ানোর যে রেকর্ডটি গিনেজের পাতায় লিপিবদ্ধ হয় সেখানে উপস্থিত ছিলেন সবমিলিয়ে ২৫০ জন স্কিয়ার।