প্রাপ্ত বয়স্কদের জন্য সাইফের ‘গো গোয়া গন’
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৯:২০
আসছে ১০ তারিখই মুক্তি পাচ্ছে বলিউডের প্রথম জুম্বিভিত্তিক চলচ্চিত্র ‘গো গোয়া গন’। শুরুতেই পোস্টার নিয়ে ব্যাপক সমালোচিত হয় চলচ্চিত্রটি, পরবর্তীতে বিভিন্ন উপায় দেখিয়ে সিগারেটসহ পোস্টার প্রচারের অনুমতি নেয় ‘গো গোয়া গন’-এর নির্মাতা। কিন্তু এবার ঘটল একটু ভিন্ন ঘটনা, সেন্সরে যাওয়ার আগ থেকেই পরিচালক ভেবেছিলেন নিশ্চিত কাঁচির আঘাত পড়বে। কিন্তু না, তা হলো না। সেন্সর বোর্ড ছবিটিতে কাঁচির কোনো ছোঁয়া না লাগিয়েই সনদপত্র দিল। তবে সনদপত্রটিতে উল্লেখ করা হয় শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এই ছবিটি।