‘আমার আমি’তে জাদুশিল্পী জুয়েল আইচ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৯:২১
বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমার আমি’তে আজকের অতিথি জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ। অনুষ্ঠানে তিনি উপস্থাপকের সঙ্গে কথা বলেছেন জাদুশিল্পের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রূমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।