পোশাকে সেরা ক্রিস্টেন স্টুয়ার্ট

‘টোয়ালাইট’খ্যাত অন্যতম জনপ্রিয় হলিউডি তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট নতুন করে আবারও আলোচনায় এলেন নিজের পোশাকের কারণে। সম্প্রতি এক জরিপে ক্রিস্টেন স্টুয়ার্টকে শীর্ষস্থানে রাখা হয়। জরিপটি তারকাদের পোশাক-পরিচ্ছদ নিয়ে করা হয়। ২০১২ সালের বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া তারকাদের পরা পোশাকের উপর এই জরিপ করা হয়। উল্লেখ্য, ক্রিস্টেন স্টুয়ার্ট গত প্রায় বছর খানেক ধরেই রুপার্টের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে সমালোচিত। পরবর্তীতে প্রেমিক রবার্ট প্যাটিনসন তাকে ক্ষমা করে দিলে আগের সম্পর্কে ফিরে গেলেও রুপার্টের সঙ্গ ছাড়তে পারেননি স্টুয়ার্ট। এ নিয়ে নানা বিতর্ক চললেও এখনও ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে রবার্ট প্যাটিনসনের সম্পর্ক রয়েছে।