কুমার বিশ্বজিতের একক নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৯:২২
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে কুমার বিশ্বজিতের নতুন একক অ্যালবামের নাম। দ্বিতীয়বারের মতো প্রিন্স মাহমুদ এবারে দেশের এই গুণী শিল্পীর একক অ্যালবামের কাজ করছেন। এর আগে সাউন্ডটেকের ব্যাপারে তার সুরে একটি মিক্সড অ্যালবাম বেরিয়েছে। উল্লেখ্য, নিজের গানের ক্ষেত্রে বরাবরই অনেকখানি সচেতন এই শিল্পী তার এই একক অ্যালবাম প্রসঙ্গে বলেন, ‘প্রিন্স তো এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় সুরকার। তাই ওর গানের প্রতি আলাদা একটা আস্থা যেমন আমারও আছে আমার শ্রোতাদেরও আছে। এখনকার বাজার আর পুরো অডিও মার্কেট পদ্ধতির যে অবস্থা তাই কীভাবে অ্যালবামটি রিলিজ দেব তা নিয়েই ভাবছি। দেখা যাক।’
এদিকে জানা যায় পুরো অ্যালবামটিই শুধু সুরের কাজ নয় অ্যারেঞ্জমেন্টের কাজও প্রিন্স মাহমুদই করছেন। তবে অ্যালবামে বেশ ক’জন তরুণ গীতিকারের গান থাকার কথা থাকলেও রেকর্ড করার পরও সেগুলো প্রিন্স মাহমুদ অ্যালবাম থেকে বাদ দিচ্ছেন বলে জানা যায়। এ নিয়ে ক’জন তরুণ গীতিকারের আক্ষেপের কথাও শোনা যায়। তাই অ্যালবামটির সবক’টি গানই থাকছে প্রিন্স মাহমুদের কথা ও সুরে।