রক অ্যান্ড রিদম

এটিএন বাংলায় আজ রাত ৮টায় সরাসরি সম্প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো ‘রক অ্যান্ড রিদম’। বসুন্ধরাস্থ এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সাথে আলাপচারিতায় অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে শিল্পীর সংগীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির পেছনের কথা। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রফিকুল আলম।