নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং রসায়ন

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীর বরণ মাঝি, শিক্ষক,

হাইমচর সরকারি মহাবিদ্যালয় , চাঁদপুর

১৮। প্রাচীনকালে বাঙালি ব্রাহ্মণরা কী খেতেন ?

(ক) ফল-ফলাদি         (খ) ভাত-মাছ

(গ) নিরামিষ             (ঘ) দুধ ও ফল।                                                                                                        ১৯। প্রাচীন বাংলার প্রধান ফসল হিসেবে কোন নামটি অধিক গ্রহণযোগ্য ?

(ক) ধান (খ) পাট (গ) তুলা (ঘ) ইক্ষু ।                                                   

২০। প্রাচীন কাল হতেই বঙ্গ দেশ কোনটির জন্য প্রসিদ্ধ ছিল ?

(ক) মাছ চাষ  (খ) কৃষি  (গ) ব্যবসায় বাণিজ্য                  (ঘ) শিল্প প্রসারে।                                                                                                ২১। বাংলায় বৌদ্ধধর্ম প্রসার লাভ করেছিল কোনটির প্রভাবে ?                                                                                                                                    (ক) পাল বংশের আগমনে (খ) সেন বংশের আগমনে    (গ) আর্য বংশের আগমনে (ঘ) গুপ্ত বংশের আগমনে।

২২। প্রাচীন বাংলার ধনী লোকেরা যাতায়াতের জন্য ব্যবহার করত—                                                                                                                                 (i) হাতি (ii) ঘোড়া  (iii) ঘোড়ার গাড়ি।

 নিচের কোনটি সঠিক

(ক) i ও ii                    (খ) ii

(গ) ii ও iii              (ঘ) i, ii ও iii

২৩। বাংলায় শৈব ধর্ম বিস্তারের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) দেবপালের সহায়তা 

(খ) ধর্মপালের সহায়তা (গ) বৈনগুপ্তের সহায়তা (ঘ) অজয়গুপ্তের সহায়তা ।

২৪। আর্য কথাটি কিসের নাম ?

(ক) সংস্কৃতি     (খ) সুন্দর নাম

 (গ) উপনাম    (ঘ) বিকল্প পথ।                                                                                                                                               ২৫। পরধর্ম সহিষ্ণুতা বৈশিষ্ট্যটি কার ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) মারমার       (খ) বাঙালির

(গ) সাঁওতালের  (ঘ) চাকমার।

২৬। নিচের কোন উত্সবে স্ত্রী-পুরুষ সকলে যোগদান করত ?

(ক) হোলাকা উত্সবে (খ) ঘুড়ি উত্সবে  (গ) নববর্ষ উত্সবে  (ঘ) কোজাগরী উত্সবে।

২৭। প্রাচীনকালে কাদের কোন সুনাম ছিল না ?

(ক) সাঁওতালি পুরুষদের (খ) বাঙালি পুরুষদের (গ) বাঙালি নারীদের

(ঘ) শিক্ষকদের।

২৮। বাংলার হিন্দুদের দৈনন্দিন জীবনে কিসের প্রভাব প্রবল ছিল ?

(ক) চিকিত্সা শাস্ত্রের (খ) বিজ্ঞানের

(গ) সাহিত্যের        (ঘ) ধর্মশাস্ত্রের ।                                                                                                                                               ২৯। বিধবা নারীদের বিলাস বর্জন কৃচ্ছ্রসাধনের জন্য নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য?

(ক) নিরামিষ আহার (খ) মাছ-ভাত আহার             (গ) বিশেষ আহার

(ঘ) ডাল-ভাত আহার।                                                                                                                    ৩০। প্রাচীন বাংলায় ধনসম্পত্তিতে  কাদের কোন বিধিবিধানগত অধিকার ছিল না ?

(ক) ছেলেদের             (খ) পুরুষদের

(গ) নারীদের           (ঘ) বাবা-মায়ের।

উত্তর: ১৮(গ),১৯(ক),২০(খ),২১(ক), ২২(ঘ),২৩(গ),২৪(ক),২৫(খ),২৬(ক, ২৭(খ),২৮(ঘ),২৯(ক),৩০(গ)    

মো. রমজান আলী, সহকারী শিক্ষক (বিজ্ঞান)

দুহুলী এসসি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ লালমনিরহাট।

অনুধাবনমূলক

প্রিয় নবম-দশম  শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে  তোমাদের স্বাগতম। আজ  তোমাদের জন্য রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।

৬। গ্রাফাইট বিদ্যুত্ পরিবহন করে কিন্তু হীরক বিদ্যুত্ পরিবহন করে না-কেন?

উত্তর: গ্রাফাইট ও হিরক কার্বনের রূপভেদ। তা সত্ত্বেও গ্রাফাইট বিদ্যুত্ পরিবাহী কিন্তু হীরক বিদ্যুত্ অপরিবাহী। কারণ কার্বন পরমাণু যখন গ্রাফাইট অণুর আকারে সজ্জিত হয় তখন তার তিনটি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং অন্য ইলেকট্রনটি মুক্ত অবস্থায় থাকে। এ সঞ্চারণশীল ইলেকট্রনের কারণেই গ্রাফাইট বিদ্যুত্ পরিবহন করে। অপরদিকে হীরকের গঠনের  ক্ষেত্রে কার্বনের চারটি ইলেকট্রনেই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না বলে হীরক বিদ্যুত্ পরিবহন করে না।

৭। সালফার পরিবর্তনশীল  যোজনী প্রদর্শন করে- ব্যাখ্যা করো।

উত্তর: আমরা জানি, যে মৌলের একাধিক  যোজনী বিদ্যমান সে মৌল পরিবর্তনশীল  যোজনী প্রদর্শন করে। সালফার পরিবর্তনশীল  যোজনী প্রদর্শন করে। সালফারের স্বাভাবিক ও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ-

S(16)= 1s2 2s2 2p6 3s2 3px2 3py13pz1   যোজনী -2

S*(16)=1s2 2s22p6 3s2 3px1 3py13pz1 3dxy1 যোজনী -4

S*(16)=1s2 2s22p6 3s1 3px1 3py13pz1 3dxy1 3dyz1 যোজনী -6

স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী -২ হলে ও উত্তেজিত অবস্থায় যোজনী ৪ ও ৬ হয়। তাই সালফার পরিবর্তনশীল  যোজনী প্রদর্শন করে।