শেরপুরে ও মৌলভীবাজারে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২০:৫০
শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার উপর দিয়ে বুধবার রাতে এক প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়নের তিন শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কালবৈশাখী ঝড়ে কামারেরচর বাজারের প্রায় দু’শ’ বছরের পুরোনো পাকুড় গাছটি উপড়ে পড়েছে, বাজারের পোস্ট অফিস ঘরটিও বিধ্বস্ত হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বুধবার রাতে প্রায় শতাধিক ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা। এদিকে বুধবার রাতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখীর ঝড়ে ট্রেন লাইনের উপর গাছ পড়ে যাওয়াতে ওই রুটের সিলেট-ঢাকাগামী ও সিলেট চট্টগ্রামগামী লাইনে সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো বলে জানিয়েছেন ভানুগাছ রেলস্টেশনের মাস্টার আফজাল হোসেন।