ধুনটে অর্থ আত্মসাতের
অভিযোগে দুই ইউপি
সদস্য অপসারিত
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২০:৫১
ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনটে এলজিএসপি প্রকল্পের ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চিকাশী ইউনিয়নের দুই ইউপি সদস্যকে অপসারণ করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোছাঃ কামরুন্নাহার স্বাক্ষরিত এক পত্রে উক্ত অপসারণের নির্দেশ প্রদান করা হয়। পত্রে উল্লেখ করা হয়, চিকাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য হাছেন আলী ও ৯নং ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদের বিরুদ্ধে এলজিএসপি প্রকল্পের ৮৫ হাজার ৭১৪ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদেরকে অপসারণ করা হয়েছে।