বিজ্ঞান
সোনিয়া ফেরদৌসী, সিনিয়র শিক্ষক, হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা
১। মিলকরণ
বাম পাশ
১। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের
২। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে
৩। মাটি দূষণের ফলে
৪। বিভিন্ন ক্ষতিকর গ্যাস
৫। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ
ডানপাশ
ক) বায়ু দূষণ করে।
খ) পরিবেশ দূষিত করে।
গ) পরিবেশ সংরক্ষিত হয়।
ঘ) ব্যাপক ক্ষতি হয়।
ঙ) পরিবেশ সংরক্ষণ করা যায়।
চ) জমির উর্বরতা নষ্ট হয়।
ছ) শারীরিক সমস্যার সৃষ্টি করছে।
উত্তর ঃ ১+ঘ. ২+ঙ. ৩+চ, ৪+ক, ৫+খ
২।
বাম পাশ
১। পানি দূষণের ফলে
২। জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
৩। পৃথিবীর তাপমাত্রা
৪। খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ
৫। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফল
ডানপাশ
ক) পরিবেশ ধ্বংস করছে।
খ) ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
গ) শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
ঘ) দূষণের প্রধান উত্স।
ঙ) এসিড বৃষ্টি।
চ) ক্রমশ হ্রাস পাচ্ছে।
ছ) জলজ খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটছে।
উত্তর ঃ ১+ছ. ২+ঘ. ৩+খ, ৪+ক, ৫+ঙ