রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো সরবজিতের শেষকৃত্য
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:০০
পাকিস্তানের কারাগারে বন্দীদের হামলায় নিহত ভারতীয় নাগরিক সরবজিতের শেষকৃত্য গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। সরবজিতের নিজ গ্রাম পাঞ্জাবের ভিকহিউইন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শেষকৃত্য অনুষ্ঠানে সাধারন নাগরিকদের পাশাপাশি কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীসহ শীর্ষ রাজনীতিকরা অংশ নেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরবজিতের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া নিহত সরবজিতের পরিবারকে আর্থিক সহায়তার সঙ্গে তার বোনদের সরকারি চাকরি দেয়ারও ঘোষণা দেন তিনি। গত ২৬ এপ্রিল লাহোরের কারাগারে দুই বন্দীর হামলায় মারাত্মক হন সরবজিত্। পরে তাকে হাসাপাতালে ভর্তি করা হয়। তার ওপর হামলাকারী দুজনকে অভিযুক্ত করেছে বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। ১৯৯১ সালে পাকিস্তানে গ্রেফতার হন ভারতীয় নাগরিক সরবজিত্। ভারতের হয়ে গোয়েন্দাগিরি এবং বোমা হামলা চালানোর অভিযোগে তার মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। পরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধে পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তার মৃত্যুদণ্ড স্থগিত করেন।