সৌদি আরবে সার্স ভাইরাসে ৫ জনের মৃত্যু
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:০১
সৌদি আরবে সার্স জাতীয় নতুন এক ধরনের প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে ৫ জনেরও বেশি মানুষ মারা গেছে। এই ভাইরাসে আক্রান্ত অপর দুই ব্যক্তিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বুধবার সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল আহসায় নতুন এই ভাইরাসের সংক্রমণের ঘটনাটি। চলতি বছরের মার্চ মাসে সৌদি আরবে এই জাতীয় ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যায়।