সংবাদ কণিকা

কর্মজীবী নারী ঘরে বসে থাকা, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, পরিবারের সদস্যদের জন্য রান্না করা, এটাই ছিল ব্রিটেনে দক্ষিণ এশিয়া থেকে আসা পরিবারের মেয়েদের সাধারণ দৃশ্য। তবে এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে। অতীতের তুলনায় এখন এশিয়ার মেয়েদের কাজের প্রতি আগ্রহ অনেক বেড়েছে। ব্রিটেনের জনশক্তির উপর চালানো একটি পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়া থেকে আসা মেয়েদের কাজে যোগ দেয়ার প্রবণতা অনেক বেড়েছে। ফলে ব্রিটেনের এসব সম্প্রদায়ের পরিবারের মধ্যেই বেকারত্বের হার কমেছে। —বিবিসি আকর্ষণ কণ্ঠে! নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণের রহস্য নাকি লুকিয়ে রয়েছে কণ্ঠের মধ্যে। ব্রিটেনের বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে বিশেষ কিছু প্রবণতা খুঁজে পেয়েছেন। তাদের দাবি, কণ্ঠ শুনেই বক্তার চেহারা কল্পনা করে নেয় মানুষ। বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণা করে দেখেছেন, কণ্ঠ মানুষের মনে গভীরে রেখাপাত করে। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষণার আরও বেশ কিছু চমকপ্রদ দিক রয়েছে। পুরুষদের কণ্ঠ ভারি হলে এবং নারীদের ‘হাই স্পিড’ বা উচ্চগ্রামের হলে সবাই তাকে আকর্ষণীয় মনে করে। এমন কণ্ঠের শ্রোতা তখন বক্তার শারীরিক গঠন কল্পনা করে নেয়। —ডয়েচে ভেলে ধূমপায়ী নারী ধূমপান পুরুষের তুলনায় নারীদের স্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। ধূমপান আসক্ত নারীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরুষদের তুলনায় বেশি বলে জানিয়েছেন নরওয়ের গবেষকরা। প্রায় ছয় লাখ রোগীর চিকিত্সা সংক্রান্ত নথিপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, ধূমপানের কারণে অন্ত্রে ক্যান্সারের ঝুঁকি পুরুষদের তুলনায় নারীদের প্রায় দ্বিগুণ। নারীদের ক্ষেত্রে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৯ শতাংশ বেশি, যেখানে পুরুষদের ক্ষেত্রে তা ৯ শতাংশ বলে জানানো হয়েছে ‘ক্যান্সার এপিডেমিওলোজি, বায়োমার্কারস এন্ড প্রিভেনশন’ শীর্ষক প্রতিবেদনে। —রয়টার্স মধ্যবিত্তের সংখ্যা বিশ্বে ২০৩০ সাল নাগাদ মধ্যবিত্ত শ্রেণির সংখ্যা ৫শ’ কোটিতে পৌঁছাবে। এদিকে মধ্যবিত্ত জনগোষ্ঠীর এ বিশাল সংখ্যাকে একুশ শতকের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে গণ্য করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ সরকারের সাবেক প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ডেভিড কিং বলেন, বর্তমানে বিশ্বে মধ্যবিত্ত শ্রেণির জনসংখ্যা ২শ’ কোটি। আগামী ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা ৫শ’ হবে। এর অধিকাংশই বাড়বে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক সম্মেলনে তিনি আরো বলেন, আসন্ন এ সমস্যা সমাধানের জন্য কারিগরি ও বৈজ্ঞানিক কৌশল গ্রহণ প্রয়োজন। —পিটিআই