কুমিল্লায় অপহূত ব্যবসায়ীকে জবাই করার সময় উদ্ধার করলো পুলিশ

কুমিল্লায় সামছুল আলম মানিক নামের এক ব্যবসায়ীকে সংঘবদ্ধ অপহরণকারীরা অপহরণ করে ভারত সীমান্তবর্তী এলাকায় আটক করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের দাবিতে হাত-পা ও চোখ-মুখ বেঁধে নির্যাতনসহ জবাই করে হত্যার চেষ্টাকালে পুলিশ বৃহস্পতিবার বিকালে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করে। আটককৃতরা হচ্ছে- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চানপুর গ্রামের হারুনুর রশীদের পুত্র হাবিবুর রহমান (২৫), একই গ্রামের মাহবুবুল হকের পুত্র নাজমুল হক (২০), সদর উপজেলার ছাওয়ালপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (৩৩) ও নগরীর পুরাতন চৌধুরীপাড়ার আরিফ উদ্দিনের পুত্র মেজবাহ উদ্দিন (২০)।