রাজশাহীতে স্কুলছাত্র নিখোঁজ

সজিবকে অপহরণ করা হয়েছে বলে সন্দেহ বাবা-মা’র

নিখোঁজ হওয়ার এক মাস পরও স্কুলছাত্র সজিবের সন্ধান মেলেনি। পুত্রশোকে সজিবের মা শয্যাশায়ী। পিতা সুভাষচন্দ্র সরকার জানান, গত ১ এপ্রিল সজিব শহরের কানাইখালী জেলেপাড়ার বাসভবন থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। সে গ্রীন একাডেমীর নবম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে নাটোর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। থানার ওসি জানান, সজিবের নিখোঁজের বিষয়টি সকল থানায় বেতারবার্তার মাধ্যমে জানানো হয়েছে। ওদিকে এক মাসেও সজিবের কোন সন্ধান না পেয়ে তার বাবা-মা সন্দেহ করছেন তাকে অপহরণ বা পাচার করা হয়েছে।