গফরগাঁওয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:৪৭
উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বেলাব গ্রামের স্বামী সুমন মিয়া ও তার পরিবারের লোকজন পিটিয়ে ও শ্বাসরোধ করে গৃহবধূ খোদেজা খাতুনকে (৩০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে স্থানীয় ইউপি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহম্মেদের বিরুদ্ধে আসামিদের পক্ষ নিয়ে নিহতের স্বজনদের গালিগালাজ ও লাশ নিতে বাধা দেয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার রাতে নিহত খোদেজার বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেছেন।