যশোরে ৮ মাসের শিশুকে
হত্যার পর মায়ের
আত্মহত্যা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২২:৪২
যশোরের ঝিকরগাছা উপজেলায় আজমপুর গ্রামের প্রবাসীর স্ত্রী আট মাসের শিশু ফারহানাকে স্থানীয় ডোবায় শ্বাসরোধ করে হত্যার পর পারুল বেগম (৩০) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানিয়েছে মোঃ ফারুক হোসেন তিন বছর আগে মালয়েশিয়া যায়। এ সময় প্রচুর ঋণ করে সে দেশ ত্যাগ করে। ঋণ শোধ করতে না পারায় স্ত্রী পারুল বেগমের উপর ক্রমশঃ চাপ বাড়তে থাকে। গতকাল শুক্রবার ভোরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। পুলিশ জানিয়েছে পারুল বেগমের আত্মহত্যার কারণ অচিরেই উদঘাটন হবে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।