ঠাকুরগাঁও পরিবহন ধর্মঘট

ঠাকুরগাঁও জেলায় গত দুই মে থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুক্রবার দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে। জেলার প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক থেকে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, ইঞ্জিন চালিত অটো প্রভৃতি অবৈধ যানবাহন প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ঠাকুরগাঁও জেলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সমম্বয় কমিটি। এ ব্যাপারে সমন্বয় কমিটির পক্ষ থেকে পীরগঞ্জসহ সমগ্র জেলায় মাইকযোগে প্রচার করা হচ্ছে। ফলে জেলার ৫টি উপজেলার সাধারণ যাত্রী বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছে।