শোক সংবাদ
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২২:৪৪
কাজী জাহানারা বেগম
বিশিষ্ট কবি, ছড়াকার ও বাংলাদেশ শিশু একাডেমীর কর্মকর্তা ফারুক নওয়াজের মাতা কাজী জাহানারা বেগম (৮০) গতকাল নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। কাজী জাহানারা বেগমের মৃত্যুতে বাংলাদেশ ছড়া সাহিত্য পরিষদের সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক খালেক বিন জয়েনউদদীন গভীর শোক প্রকাশ করেছেন।
হাজী আব্দুল মুবিন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দোহাজারী ইউনিয়নের বর্তমান মেম্বার হাজী আব্দুল মুবিন (৮৫) গতকাল দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .. রাজেউন)। তিনি স্ত্রী, ৭ পুত্র, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আয়াছুননেছা ভানু
রাজধানীর উত্তরা নিবাসী মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদের মাতা আয়াছুননেছা ভানু (৮৫) বুধবার তার ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে রেখে গেছেন।
মাজেদা বেওয়া
আদমদীঘির ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী মহসিন আলী মণ্ডলের মাতা মাজেদা বেওয়া (৮০) গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে তার নিজ গ্রাম আদমদীঘির ছোট আখিড়া গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।