রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২২:৪৪
আব্দুস সাত্তার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরের মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সাত্তার (৬৮) গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় দরগাহ জামে মসজিদ সংলগ্ন সরকারি গোরস্থানে তাকে দাফন করা হয়।