চট্টগ্রামে আজকের হরতাল প্রত্যাহার

চট্টগ্রামে আজ রবিবার ইসলামিক ফ্রন্ট আহূত অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সাথে বৈঠকশেষে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলের নেতারা। মসজিদ-মাজারে হামলা, দলীয় কর্মী সাইফুল ইসলামের খুনিদের গ্রেফতারসহ ২১ দফা দাবি আদায়ে চট্টগ্রামে এ হরতাল ডাকা হয়েছিল। হামলাকারী ও খুনিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পাওয়ায় এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে দলের নেতারা জানিয়েছেন।