আজকের রাশিফল

৬ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, সোমবার আজ ২৩ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৫ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ০৫-৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ০৬-৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র। আপনার শুভসংখ্যা: ৬। শুভবার শুক্র। শুভরত্ন: হীরক । প্রকৃতিগতভাবে আপনি:গভীর আবেগ ও অনুভূতির অধিকারী। আপনি মূলত প্রেমিক। আপনি সুন্দরের পূজা করেন, ভালোবাসেন মানবতাকে। জীবনে লক্ষ্যে পৌঁছার উত্সাহ ও জজবা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কর্তব্যের প্রশ্নে আপনি নিবেদিতপ্রাণ। কোন সংঘাত ও বাধা আপনাকে এ পথ থেকে নিবৃত্ত করতে পারে না। আপনার হূদয় উত্সাহ ও উদ্দীপনার এক অগ্নিকুণ্ড। মহান আদর্শের পেছনে এর নিয়ন্ত্রিত ও সংযত প্রয়োগ আপনাকে মহত্তম মর্যাদায় ভূষিত করতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিনেতা রুডলফ ভেলেনটিনো, বিপ্লবী রোবেসপিয়ার, মহারাজ ত্রৈলক্যনাথ চক্রবর্তী, ড. সিগমন্ড ফ্রয়েড, রবীন্দ্রনাথ ঠাকুর, ড. আলাউদ্দিন আল আজাদ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ নিজের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব নিন। সাধ্যে কুলাবে না এমন কোনো কাজ হাত নিবেন না। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ছাত্র রাজনীতির সাতে সম্পৃক্তদের জন্য দিনটি আজ শুভ সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কোনো কাজের সমাধা হতে পারে, রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে, মনোবল বজায় রাখার চেষ্টা করুন। সমস্যার সমাধান খুব একটা কঠিন হবে না। পুরোনো কোন বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিন। বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আজ কোনো খারাপ সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আপনজন কারো অসুস্থতায় মন হতাশাগ্রস্ত থাকতে পারে। ছাত্র-ছাত্রীদের জটিল কোনো সমস্যার সমাধান হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। কাজকর্মে অহেতুক ভুল করে বসতে পারেন। ব্যবসায়িক লেনদেন সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শরীর ভালো থাকবে না। অতিরিক্ত কাজের চাপে অবসাদগ্রস্ত হতে পারেন। দুশ্চিন্তা এড়িয়ে চলার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা অবলম্বন করুন। ভুলের জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোনো সহূদয় ব্যক্তি আজ আপনার সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে যথেষ্ট সতর্কতার প্রয়োজন হবে। অসমাপ্ত কাজ শেষ করা সহজ হবে। দূরের যাত্রায় সতর্ক অবলম্বন করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আবেগ প্রশমিত করার চেষ্টা করুন। প্রণয় সংক্রান্ত ব্যাপারে ভাব প্রবণতা ক্ষতির কারণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। বন্ধু ও সহকর্মীদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। কর্মস্থলে প্রভাবশালী কারো সহযোগিতা পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চাকুরিজীবীদের জন্য দিনটি মিশ্র-সম্ভবনাময়। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ সজন-বিরোধে নির্লিপ্ত থাকার চেষ্টা করুন। কেউ আপনার কাজের বিরোধিতা করতে পারে। আপনজন কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। আজ কোনো ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। সাহিত্যিকদের সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বৈবাহিক আলোচনা বাধাগ্রস্ত হতে পারে। প্রণয় সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো ধরনের আইনী জটিলতায় জড়াতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কোন বন্ধু বা বান্ধবীর সহযোগিতা পেতে পারেন। প্রত্যাশিত কাজে অগ্রগতি আশা করা যায়। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আজ কোন সুযোগ হাতছাড়া হতে পারে। চার্টার্ড একাউন্ট্যান্টদের জন্য দিনটি শুভ। কোনো ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হতে পারে।