গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৫ মে ২০১৩, ১৯:৫৬
উইন্ড সার্ফার বা বায়ুচালিত সার্ফিং বোর্ডের সাহায্যে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ডটি যার দখলে তিনি হলেন নেদারল্যান্ডের সার্ফার ডেনিস ক্লাইসজেন। বছর খানেক আগে নেদারল্যান্ডের ক্যাম্পারল্যান্ডে অবস্থিত ভার্স লেকে মাত্র ২৪ ঘণ্টা সময়ের মধ্যে উইন্ড সার্ফিং এর মাধ্যমে ২৭৫.২৮ নটিক্যাল মাইল বা ৩১৬.৭৯ মাইল দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন ডেনিস ক্লাইসজেন এবং এ সময় তার গড় গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১১.৪৭ নট। উল্লে¬খ্য মাত্র ৭ বছর বয়স থেকে উইন্ড সার্ফিং শুরু করা এই সার্ফারের বিশ্বের নানা প্রান্তে সার্ফিংয়ের অভিজ্ঞতাও প্রায় ৩০ বছরের।